⚽⚽ ঈশ্বর মারাদোনা ⚽⚽
একরত্তি রবারের বল বুলডোজার,
সবুজ গালিচা ভেদ করে...
ডজ্ করে অক্লেশে পেড়িয়ে যায়
দেশ-কাল-সময়ের বেড়াজাল!
সাম্য-অসাম্যের বঞ্চনা,
আক্রোশ-হতাশার জলছবি
দৃশ্যমান চারচৌকো পর্দায়;
কাঁসর-ঘন্টায়, ধূপের সুবাসে
মুঠো মুঠো হাত
দিশেহারা-উদ্বেল।
মধ্যরাতে সমবেত
চিল চিৎকার... গোল!!
ঈশ্বরের পা...
ঈশ্বরের মুষ্টি(Hand of God)
নেচে ওঠে...
ঐ তো কালজয়ী মারাদোনা!!
😢😢
*** জ্যাকসন ***
২৬শে নভেম্বর,২০২০
Comments
Post a Comment